আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাংলার বাড়ি গ্রামীন প্রকল্পের ট্যাবলোর মধ্যে দিয়ে প্রচার কাজের সূচনা করেন জয়নগর এক নং বিডিও বহড়ুতে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বহড়ু: বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে ও রেকর্ড বাংলা বাড়ি পাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা।এই পর্বে প্রায় ২ লক্ষ বাংলার বাড়ি উপভোক্তা দের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে।আর অন্যান্য ব্লকের সাথে জয়নগর এক নং ব্লকেও এই কাজ শুরু হয়েছে।

জয়নগর এক নং বিডিও শুভদীপ দাস এই বাংলার বাড়ি ট্যাবলোর সূচনা করেন।এ ব্যাপারে তিনি বলেন, জয়নগর এক নং ব্লকের বাংলার বাড়ি গ্রামীন এর দ্বিতীয় পর্যায়ে দশ হাজারের বেশি উপভোক্তাদের ১ম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। আর এই উপলক্ষে জয়নগর এক নং ব্লকের ১২ টি পঞ্চায়েত এলাকায় ১২ টি পৃথক ট্যাবলোর মধ্যে দিয়ে সরকারের উন্নয়নের প্রচার কাজ চলছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, দ্বিতীয় পর্বে মোট ১ লক্ষ ৯৪ হাজার ৮০১ উপভোক্তা আর্থিক সহায়তা পেতে চলেছেন। এর জন্য প্রায় ১,১৬৯ কোটি টাকা রাজ্য কোষাগার থেকে বরাদ্দ করা হয়েছে।

See also  ভরা দামোদরে ভেসে ভেসে ৪৫ কিলোমিটার দূরে চলে যাওয়া ৮৭ বছর বয়সী বৃদ্ধাকে জীবন্ত অবস্থায় উদ্ধার করলেন মৎসজীবীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি