আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তিন কুখ্যাত দুস্কৃতিকে গ্রেপ্তার করে বহু লক্ষাধীক টাকা উদ্ধার করলো পুলিশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়

 

বর্ধমান ১০ নভেম্বর:- তিন কুখ্যাত দুস্কৃতিকে গ্রেপ্তার করে বহু লক্ষাধীক টাকা মূলের মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স সরঞ্জাম উদ্ধার করলো পুলিশ।

 

 

 

বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ হুগলী জেলার বিভিন্ন থানা এলাকায় টানা অভিযান চালায়। সেই অভিযানেই ধরা পড়ে দুস্কৃতিরা। পুলিশ জানিয়েছে ,ধৃতদের নাম পিযুশ হালদার, মৃত্যুঞ্জয় শা ওরফে মনি ও মানু সাঁতরা ওরফে বিজয়।

 

 

 

 

এদের মধ্যে পিযুশ জামালপুর থানার জৌগ্রাম পঞ্চায়েতের কলুপুকুর গ্রামের বাসিন্দা।বাকি দুই ধৃতর মধ্যে মত্যুঞ্জয় হুগলী জেলার শ্রীরামপুর এবং মানু হুগলীর গুড়াপ থানা এলাকার বাসিন্দা। সুনির্দিষ্ট ধারায় মামলা রূজু করে পুলিশ এদিনই তিন দুস্কৃতিকে বর্ধমান আদালতে পেশ করে ।

 

 

 

 

আরো চোরাই সামগ্রী উদ্ধার ও চক্রের বাকিদের হদিশ পেতে পুলিশ ধৃতদের ১০ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায়।

See also  ক্যানিং এ ভয়াবহ পথ দূর্ঘটনা, আহত তিন জন ভর্তি কলকাতার হাসপাতালে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি