আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কাটোয়ায় জমকালো বহু প্রতীক্ষিত ও ঐতিহ্যবাহী কার্তিক লড়াই শোভাযাত্রা শুরু, লক্ষাধিক দর্শকের ঢল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ও ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা। সন্ধ্যা নামতেই গোটা শহর উৎসবমুখর হয়ে ওঠে। আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা লক্ষাধিক দর্শনার্থীর ভিড়ে শহরের রাস্তাঘাট উপচে পড়েছে।

প্রশাসনের নির্ধারিত রুট ম্যাপ অনুযায়ী শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ ধরে এগিয়ে চলছে। এ বছর মোট ৮১টি ক্লাব অংশগ্রহণ করেছে এই ঐতিহ্যবাহী উৎসবে। ঝংকার ক্লাব, অক্সিজেন ক্লাব, রেনবো, যুবকবৃন্দ, নবজাগরণ, কিশলয়, কুমোরপাড়া, সবুজপাতা, পাঁচভাই, প্রতিবাদসহ বহু ক্লাবের পক্ষ থেকে আলোর ঝলকানি, আধুনিক আলোকসজ্জা, মনোমুগ্ধকর প্রতিমা, সাঁওতালি নৃত্য, বিভিন্ন ধরনের বাজনা এবং রাজ্যের নানা প্রান্তের বাদ্যযন্ত্র শোভাযাত্রাকে করে তুলেছে আরও বর্ণময় ও আকর্ষণীয়।

শোভাযাত্রাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য শহরজুড়ে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশবাহিনী। উৎসবমুখর কাটোয়া শহর বর্তমানে কার্তিক লড়াইয়ের আনন্দে মেতে উঠেছে।

See also  বর্ধমানে গাড়ি থেকে ৬ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার, সৌমিত্র খাঁকে নিশানা পুলিশের – তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি