আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

একাধিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল খেয়া গোষ্ঠীর ৫ দিনের সূবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের মধ্যে দিয়ে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বর্তমান সময়ে নাট্যচর্চা হারিয়ে যেতে বসেছে, আর সেই জায়গা দখল করে নিয়েছে মোবাইল।আর এসবের মাঝেই ৫০ বছর ধরে একটানা নাট্যচর্চা করে চলেছে জয়নগরের খেয়া গোষ্ঠী।১৯৭৫ সালে জয়নগরের সাহাজাদাপুরে বেশ কয়েক জন যুবক মিলে নাটককে ভালোবেসে খেয়া গোষ্ঠী নামে একটি নাট্য সংস্থা তৈরি করেন।আর তার পর থেকে এত বছর ধরে নাটক সহ একাধিক স্বেচছামূলক কাজে অগ্রনী ভূমিকা পালন করে চলেছে তারা।

আর তাদের উদ্যোগে গত ২৬ শে ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত জয়নগর বিধানসভার সাহাজাদাপুর পঞ্চায়েতের বিজয়নগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সূবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করলো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে।২৬ শে ডিসেম্বর এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন জয়নগর অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক সহ রোটারী ক্লাব অফ ক্যালকাটা রেনেসাঁর প্রতিনিধিবৃন্দ।শুক্রবার উদ্বোধনের দিনে ৫ জন মেধাবী দু:স্থ ছাত্র ছাএীকে স্কলারশীপ প্রদান করা হয়।

ওই দিন ৫০ জন মহিলাকে সারবাইকাল ক্যানসার টিকাকরণ করা হয়।এছাড়া ৫ দিনের এই উৎসবে ৮ টি নাট্য দল একাঙ্ক নাটক প্রতিযোগিতায় অংশ নেন।পাশাপাশি খেয়া গোষ্ঠীর তিনটি নাটক মঞ্চস্থ হয়।৫ দিনের এই উৎসবে যোগ ব্যায়াম, বসে আঁকো,আলপনা অঙ্কন,নৃত্য, আবৃত্তি,সঙ্গীত, কুইজ ও রুপসজ্জা প্রতিযোগিতার আয়োজন করেছিল।শেষ দিন মঙ্গলবার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় অংশ নেন বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী ডক্টর দীপংকর সাহা,কৃষি বিজ্ঞানী ডক্টর নিলেন্দু জ্যোতি মৈএ,কৃষি বিশেষজ্ঞ ডক্টর মিলন সিনহা, খেয়া গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিন সদস্য বাসুদেব সরদার,রঞ্জন হালদার,অনাদী শর্মা,বর্তমান সম্পাদক তাপস ভাদুড়ি সহ আরো অনেকে।শীতের কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে ৫ দিনের এই উৎসবে বহু দর্শক সমাগম হয়েছিল।

See also  পাঁচ শিক্ষকই যদি ভোটের কাজে যান, স্কুল সামলাবে কে? মঙ্গলকোটের প্রাথমিক বিদ্যালয়ে অনিশ্চয়তা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি