আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে খণ্ডঘোষে সিপিআইএমের পদযাত্রা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজ রবিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের দুবরাজহাট গ্রাম থেকে বেরুগ্রাম পর্যন্ত এক প্রতিবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয়। গ্রাম পঞ্চায়েতের একের পর এক দুর্নীতির অভিযোগকে সামনে রেখে এই পদযাত্রার আয়োজন করে সিপিআইএম। পদযাত্রায় নেতৃত্ব দেন কৃষক নেতা বিনোদ ঘোষ। পদযাত্রায় অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পঞ্চায়েত এলাকায় উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি চলছে। পাড়ায় সমাধান প্রকল্পের আওতায় একটি সিলিন্ডার কল তৈরির খরচ দেখানো হয়েছে প্রায় ৭০ হাজার টাকা, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বাস্তববিরোধী। এই ধরনের একের পর এক প্রকল্পে সরকারি অর্থ লুট করা হচ্ছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা মিলেমিশে ‘কাটমানি’র ভাগ খেতে ব্যস্ত, আর সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন প্রকৃত উন্নয়ন থেকে।
পদযাত্রা চলাকালীন দুর্নীতির বিরুদ্ধে স্লোগান ওঠে এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানানো হয়। সিপিআইএম নেতৃত্ব স্পষ্ট জানান, দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন আগামী দিনেও আরও জোরদার হবে।

See also  রাজ্য সরকার বিজেপিকে আটকানোর জন্যেই বাংলায় লকডাউন করছে - বললেন দিলীপ ঘোষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি