আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কংগ্রেস এখন উষ্মা পার্টিতে পরিণত ভোট প্রচারে বেরিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কংগ্রেস এখন উষ্মা পার্টিতে পরিণত। রবিবার ভোট প্রচারে বেরিয়ে এভাবেই কংগ্রেসকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। এদিন সাতসকালে মেয়েকে সঙ্গে নিয়ে নিজের ৮২ নম্বর ওয়ার্ডের চেতলা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। এদিন প্রচারে বেরিয়ে ফিরহাদ হাকিম বললেন, সমীক্ষায় দেখা গিয়েছে যারা জনসমর্থন হারিয়েছেন।

যাদের ঔদ্ধত্যর জন্য মানুষ রেগে আছেন। দল এবারে তাদেরকে বাদ দিয়েছে। আর টিকিট থেকে বাদ পড়েছেন, তাদেরকে ধীরে ধীরে কংগ্রেস নিচ্ছে। ফিরহাদের কথায়, যারা কংগ্রেসে যাচ্ছে তারা সাইড লাইনের বাইরের খেলোয়াড় নয়। ল্যাঙরা খেলোয়াড়দের কংগ্রেস নিচ্ছে। ফিরহাদের দাবি, এখানে প্রতিদ্বন্দ্বী কেউ নেই। গত বারের মার্জিন ছাপিয়ে যাবার লড়াই।

See also  দুয়ারে এডমিশন ক্যাম্পে স্কুলমুখী বহু শিশু, সরকারি বিদ্যালয়েই আস্থার বার্তা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি