আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট ঋণগ্রহিতারা।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সৈয়দ মফিজুল হোদা

বাঁকুড়াঃ ২০১৯-২০ আর্থিক বছরে ঋণের ছাড়ের টাকা না পেয়ে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট ঋণগ্রহিতারা। বাঁকুড়ার কোতুলপুরের ঘটনা।বিক্ষোভকারীদের অভিযোগ, পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের কোতুলপুর শাখা থেকে তারা ২০১৯-২০ আর্থিক বছরে কৃষি ঋণ নিয়েছিলেন। ঋণের বীমা বাবদ ৭৩ দশমিক ৬ শতাংশ তাদের ফেরৎ পাওয়ার কথা।

কোতুলপুর এলাকার অন্যান্য ব্যাঙ্ক ও সমবায় প্রতিষ্ঠান গুলি থেকে যে সমস্ত কৃষক ঋণ নিয়েছিলেন তারা ঐ পরিমান টাকা ফেরৎ পেলেও পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া কৃষকরা তা ফেরৎ পাননি বলে অভিযোগ

এমনকি গত তিনমাস ধরে তাদের ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোন সদুত্তর দিতে পারেননি বলে তারা দাবি। এই অবস্থায় বীমার টাকা ফেরৎ না পেলে বৃহত্তর আন্দোলনের হুমকি তারা দিয়েছেন।সংশ্লিষ্ট ব্যাঙ্ক ম্যানেজারের দাবি, বীমা কোম্পানী থেকে ঋণ গ্রহিতাদের প্রাপ্য টাকা এখনো জমা করা হয়নি। তাই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

 

See also  রানাঘাট-শিয়ালদহ এসি লোকালে প্রথম দিনে ২৫০৩ যাত্রী, ধরা পড়লো বিনা টিকিটের যাত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি