আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মুখ্যমন্ত্রী নাটক করছেন সুকান্ত মজুমদার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মুখ্যমন্ত্রী নাটক করে চলেছেন। আর মানুষ ভাবছে সত্যি ঘটনা। এইভাবে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে আমরা এখনও পর্যন্ত কোন মুখ্যমন্ত্রীকে দেখিনি। এবারে বাংলার মানুষ আশা করি বুঝতে পারল মুখ্যমন্ত্রী কি করতে পারেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি মানুষের পাশে আছেন, কিন্তু সেটা কি আদৌ আছেন তিনি ?

বাংলার মানুষ আজকে সব হারিয়ে ফেলেছে, কোন কিছু পাচ্ছে না , যোগ্য লোকেদের চাকরি নেই । আর আমরা খুঁজে বেড়াচ্ছি চাকরি । যেখানে ব্যবসা নাই চাকরি নাই , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে যাচ্ছেন , আবার তিনি নতুন বাংলা গড়বেন। কিন্তু ২০২৬ তৃণমূল কংগ্রেসের বিদায়ের বছর। সময় হলেই সবাই বুঝতে পারবেন। আর আমাদের কাজ হলো মানুষকে বোঝানো , আপনারা একবার হলেও বিজেপিকে ভোট দিন। বিজেপি ভোট এবারে পাবেই। জয় পেতে হলে আমাদেরও পরিশ্রম করতে হবে।

তবে মানুষের পাশে এবং মানুষের কাছে থাকতে হবে, যেভাবে শুভেন্দু অধিকারী কে আক্রমণ করা হলো তা চূড়ান্ত লজ্জার। আর এর পিছনে তৃণমূল কংগ্রেস দায়ী। জানালেন সুকান্ত মজুমদার।

See also  ভরা দামোদরে ভেসে ভেসে ৪৫ কিলোমিটার দূরে চলে যাওয়া ৮৭ বছর বয়সী বৃদ্ধাকে জীবন্ত অবস্থায় উদ্ধার করলেন মৎসজীবীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি