আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শসা খেত থেকে অজ্ঞাত যুবকের দেহ উদ্ধার, তদন্তে জামালপুর থানা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রামের মহিন্দর এলাকায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায়। এলাকার একটি শসা খেতে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে জামালপুর থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে প্রথমে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে দেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

See also  আজকের ( 01-08-2020 ) পূর্ব বর্ধমানের করোনা আপডেট-

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি