আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সেহারা বাজার রহমানিয়া আলামিন মিশনে শিক্ষকদের সম্মাননা, সংবর্ধিত সাংবাদিকরাও

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সেহারা বাজার সংলগ্ন মদিনা বাগে অবস্থিত সেহারা বাজার রহমানিয়া আলামিন মিশন দীর্ঘদিন ধরে একটি সুনামধন্য আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এলাকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছরের মতো এবারও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই মিশনের ছাত্ররা অত্যন্ত ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে।

 

 

তবে শুধুমাত্র ছাত্রদের সাফল্যেই সীমাবদ্ধ থাকেনি মিশন কর্তৃপক্ষ। যাঁদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা ও শিক্ষাদানের মাধ্যমে ছাত্ররা এই সাফল্য অর্জন করেছে, সেই শিক্ষকদের বিশেষ স্মারক সম্মাননা দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল মিশন কর্তৃপক্ষ। শিক্ষক দিবসের বাইরেও শিক্ষকদের এই বিশেষ সম্মান প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। মিশনের সম্পাদক হাজী কুতুব উদ্দিন জানান, “এই শিক্ষকরাই আমাদের মিশনের আসল শক্তি। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সঠিক শিক্ষাদানের ফলেই ছাত্ররা এত ভালো রেজাল্ট করছে এবং মিশনের মান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।”

 

 

এদিন শিক্ষকদের পাশাপাশি এলাকার কয়েকজন সাংবাদিককেও সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক সেতু নিউজ বাংলার সম্পাদকও। মিশন কর্তৃপক্ষের বক্তব্য, এলাকার সাংবাদিকদের সহযোগিতা ছাড়া মিশনের সাফল্য ও বিভিন্ন ইতিবাচক কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হতো না। তাই তাঁদের অবদানকেও সম্মান জানাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি এক আন্তরিক ও গর্বের পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষক, সাংবাদিক ও মিশন কর্তৃপক্ষের এই সম্মাননা অনুষ্ঠান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

See also  দুর্ঘটনা রোখার বিশেষ যন্ত্র আবিস্কার করে দেশের নজর কেড়েছে মেমারির একাদশ শ্রেণীর ছাত্রী দিগন্তিকা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি