আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নকল ‘গোবিন্দভোগ’ ধানের মিশ্রণে সংকটে দক্ষিণ দামোদরের খুশবু চাল, ক্ষোভে কৃষকরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান:
খুশবু চাল বা গোবিন্দভোগ চালের জন্য আন্তর্জাতিক বাজারে বিশেষ পরিচিত পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকা। সুগন্ধ, গুণমান এবং স্বাদের জন্য এই চাল বহুদিন ধরেই দেশ-বিদেশে সমাদৃত। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর গত কয়েক বছরে এই ধানের চাষ করে লাভের মুখও দেখেছিলেন এলাকার কৃষকরা।


কিন্তু বর্তমানে সেই সুনাম ও বাজার ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে বলে অভিযোগ উঠছে। কৃষকদের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী এবং রাইসমিল মালিক বেশি মুনাফার আশায় বর্ষাকালে উৎপাদিত আসল গোবিন্দভোগ ধানের সঙ্গে বরো মৌসুমে উৎপাদিত খাস ধান মিশিয়ে চাল বাজারজাত করছেন।


কৃষকদের অভিযোগ, বর্ষার গোবিন্দভোগ ধান এবং বরো মৌসুমের খাস ধানের গুণগত মান ও বৈশিষ্ট্যের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এই দুই ধরনের ধান মিশিয়ে চাল তৈরি করায় আন্তর্জাতিক বাজারে গোবিন্দভোগ চালের মান নিয়ে প্রশ্ন উঠছে। এর ফলে কমে যাচ্ছে চালের চাহিদা এবং ধানের ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন প্রকৃত চাষিরা।


এই পরিস্থিতিতে গভীর হতাশায় ভুগছেন দক্ষিণ দামোদর এলাকার কৃষকরা। তাঁদের দাবি, অবিলম্বে নকল বা ভেজাল প্রক্রিয়াকরণ বন্ধ করতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি চালিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আসল গোবিন্দভোগ চালের গুণমান ও সুনাম রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও তুলেছেন তাঁরা।
পোষ্টার করে দিন

See also  কল্যাণপুরে প্রথমবার দুর্গোৎসব – মায়ের আশীর্বাদে পূরণ হল গ্রামবাসীর বহু বছরের স্বপ্ন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি