আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গৌহাটি গামী আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের কামরার নিচ থেকে ধোঁয়া বের হওয়ায় যাত্রী মহলে ছড়ালো আগুন আতঙ্ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান, ১৫ জানুয়ারি: নির্দিষ্ট গতীতেই গৌহাটির উদ্দেশ্যে ছুটছিল আপ সরাইঘাট এক্সপ্রস।কিন্তু ট্রেনেটির একটি কমরার নিচথেকে গলগল করে ধোঁয়া বেরহওয়া হরু হতেই যাত্রী মহলে ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক।তার কারণে বৃহস্পতিবার বিকালে হাওড়া-বর্ধমান কর্ড শাখার জৌগ্রাম স্টেশনে থমকে যায় সরাইঘাট এক্ষপ্রেস ট্রেনটির গৌহাটি যাত্রা।ট্রেন থেকে নেমে পড়েন অনেক যাত্রী।মেরামতি কাজ শেষে বন্ধ হয় কামরার নিচের চাকার অংশ থেকে ধোঁয়া বের হওয়া। স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা। এরপর প্রায় ঘন্টা খানেক বাদ ট্রেনটি পুণরায় গৌহাটির উদ্দেশ্যে রওনা দেয় ।

পূর্ব রেলের (E.R) মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান,’সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটির একটি কামরার নিচের চাকার ’ব্রেক বাইন্ডিংয়ের’ সমস্যার কারণে ধোঁয়া বের হচ্ছিল।তার কারণে ট্রেনটি জৌগ্রাম স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়।
এই খবরপেয়ে রেলের আধিকারিক ও মেকানিকরা দ্রুত ট্রেনটির কাছো পৌছো যান। মেরামতি কাজ শেষে পরীক্ষা ও পর্যবেক্ষণের পর ঘণ্টাখানেক বাদ আপ সরাইঘাট এক্সপ্রোস ট্রেনটি ফের গৌহাটির উদ্দেশে রওনা হয়ে যায়।এই ঘটনার জন্য হাওড়া -বর্ধমান কর্ড শাখায় অন্য ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি বলে পূর্ব রেলের (E.R) মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন।

জৌগ্রাম স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়া ১২৩৪৫ আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটির যাত্রীদের কয়েক জন বলেন,’ বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর নির্দিষ্ট গতীতেই গৌহাটির উদ্দেশ্যে ছুটছিল ট্রেনটি। তারপর বিকেল আনুমানিক ৪টে ৫০ মিনিট নাগাদ ট্রেনটি জৌগ্রাম স্টেশনের কাছে পৌঁছনোর আগে থেকেই ট্রেনের পিছনের দিকের একটি কামরার নীচ থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়।

তার জেরে ট্রেনের যাত্রী মহলে আগুন আতঙ্ক ছড়ায়। ঘটনা চাক্ষুষ করে চালক জৌগ্রাম স্টেশনের কাছে ট্রেনটি দাঁড় করিয়ে দেন। তখনই আতঙ্কিত অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন।জৌগ্রাম এলাকার বাসিন্দা মনোরঞ্জন হাওলাদার বলেন,’ট্রেনের কামরার নিচ থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল।রেল কর্মীরা ওই ধোঁয়া বের হওয়া বন্ধের ব্যবস্থা করেন। তারপর ট্রেনটি
পুণরায় রওনা দেয় ।

See also  পুলিশ অফিসার পরিচয় দিয়ে ভাতারের তৃণমূল নেতাকে প্রতারণা - উত্তর ২৪ পরগনা থেকে গ্রেপ্তার যুবক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি