আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এস আই আর আবহে বারুইপুর পুরসভার চেয়ারম্যানের দুটি ভোটার এপিক কার্ডের হদিশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: এবার এস আই আর আবহে দীর্ঘদিনের প্রাচীন বারুইপুর পুরসভার চেয়ারম্যানের নামে দু’টি এপিক নম্বর উঠে এল।আর এই কান্ড সামনে আসতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। SIR আবহে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে এলাকায়। পুরসভার চার বারের চেয়ারম্যান তৃনমূল কংগ্রেসের শক্তি রায় চৌধুরী।

অভিযোগ,তাঁর নামেই দু’টি এপিক কার্ড রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, SIR-এর কাজ করার সময়ে ভোটার তালিকায় দু’ জায়গায় চেয়ারম্যানের নাম দেখা যায়।তাঁর নামে দু’টিএনিউমারেশন ফর্মও এসেছে বলে অভিযোগ।তার পরেই শোরগোল পড়ে যায়।বিজেপি অভিযোগ তুলেছে, তৃনমূল পুর চেয়ারম্যানের নামে দু’টি ভোটার কার্ড রয়েছে, এটি গুরুতর বিষয়। বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর দাবি করেন, নির্বাচন কমিশনকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

বারুইপুর পশ্চিম বিধানসভার ১৪১ নম্বর বুথের BLO ছবি মণ্ডল দাস জানান, তাঁদের কাছে শক্তি রায়চৌধুরীর নামে দু’টি এনিউমারেশন ফর্ম আসে। একটি তিনি চেয়ারম্যানের হাতে দেন, অন্যটিতে ‘ডবল’ লিখে রেখে দেন।যা কমিশনে ফেরত পাঠানোর উদ্যোগও নেন।এ ব্যাপারে বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী বলেন, বিজেপি অনেক কিছুই করতে পারে।কেন্দ্রে ওরা আছে ক্ষমতায়। আমার নামে দু’টো কেন, চারটে এপিক কার্ডও ছাপিয়ে রাখতে পারে।

কিন্তু আমার কাছে যে এপিক কার্ড আছে,তার সঙ্গে নির্বাচন কমিশনের BLO যে ফর্ম দিয়েছেন, তা মিলে গিয়েছে। তা হলে দু’টো কার্ড কী ভাবে তৈরি হলো, সেটাই বুঝতে পারছি না। আমার কাছে তো একটাই ফর্ম এসেছে।তৃণমূলের বারুইপুর পশ্চিম বিধানসভার সভাপতি তথা বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস বলেন,এতে পুরসভার চেয়ারম্যান বা তৃণমূলের কোনও দোষ নেই। এটি সম্পূর্ণ ভাবে নির্বাচন কমিশনের গাফিলতি।তারাই কি করা যায় দেখুক।

See also  খন্ডঘোষে দ্বিতীয় ধাপে শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি