আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সমাজসেবামূলক কাজে সম্মানিত শেখ সামসের আলি, উদ্যোগকে কুর্নিশ পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হলো শেখ সামসের আলি ও তাঁর এক সহযোগীকে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং রাস্তা নিরাপদ রাখতে তাঁরা যে উদ্যোগ গ্রহণ করেছেন, তারই স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়।

 

 

জানা গিয়েছে, শেখ সামসের আলি ও তাঁর সহযোগীরা নিয়মিতভাবে রাস্তা পরিষ্কার রাখা, ট্রাফিক সাইনেজ রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে চলেছেন। পাশাপাশি “Sk Ali” নামের ফেসবুক হ্যান্ডেলের মাধ্যমে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা ও সচেতনতামূলক ভিডিও প্রচার করে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছেন। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

 

সম্মান প্রাপ্তির পর শেখ সামসের আলি জানান, সমাজের স্বার্থে এবং মানুষের নিরাপত্তার কথা ভেবেই তাঁরা এই কাজ করে চলেছেন। ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বড় আকারে চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

See also  কবিপ্রণামে রবীন্দ্রভারতী সোসাইটি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি