উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: গোসাবার লাহিড়িপুর পঞ্চায়েতের সাধুপুর খাল থেকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবার বিকেলে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের সাধুপুর গ্রামের খালে স্থানীয় মানুষজন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ দেখতে পায় শুক্রবার বিকালে।
এলাকার মানুষজন প্রথমে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে খবর দেয়।খবর পেয়ে গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রবীর মন্ডল ঘটনাস্থলে এসে দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়।গ্রামের খালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভাসতে দেখে এলাকার মানুষজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত কাজ শুরু করবে।








