আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সেনা ও সীমান্তবাসীর জন্য রক্তদান, সেহারাবাজারে বিজেপির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভারতীয় সেনাবাহিনী ও সীমান্তবর্তী এলাকার নাগরিকদের সাহায্যার্থে রক্তদান করে দেশপ্রেমের বার্তা পৌঁছে দিল ভারতীয় জনতা পার্টি। বিজেপির ডাকে সাড়া দিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় দক্ষিণ দামোদর এলাকার সেহারাবাজার লক্ষী নারায়ণ লজে।

এই অনুষ্ঠানের মূল বার্তা ছিল— “দেশপ্রেমের পরিচয় দিন, রক্তদান করুন”। রক্তদান শিবিরের উদ্যোক্তা ছিল খণ্ডঘোষ পাঁচ নম্বর মন্ডল। স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানে মূল অতিথি ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। জানা যায় ৬০ জন রক্তদাতা তাঁদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় ওঁম ব্লাড ব্যাংকের হাতে।

রক্তদান শিবিরে দুই জন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীও স্বেচ্ছায় রক্ত দান করেন। বুধবার রক্তদান শিবির উপলক্ষে সাংসদ সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত আগস্থি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভানেত্রী শম্পা মাথুর, খণ্ডঘোষ পাঁচ নম্বর মন্ডল সভাপতি কৌশিক আশ,তিন নং মণ্ডল সভাপতি তাপস মল্লিক,মন্ডলের সাধারণ সম্পাদক অনুপম দাস সহ আরও অন্যান্য অনেকে।

See also  সরাসরি জবকার্ড শ্রমিক ও উপভোক্তাদের সঙ্গে কথা বলে ১০০ দিনের কাজ আর আবাস যোজনার হালহকিকত জানলেন কেন্দ্রীয় দল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি