আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বীরভূম জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মহঃ সফিউল আলম ( বীরভূম ) :- ৭ ডিসেম্বর বীরভূম জেলা পুলিশের পরিচালনায় ও রাজনগর থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ক সচেতনতা মূলক প্রচার কর্মসূচী আয়োজিত হয়৷ পথ দুর্ঘটনা হ্রাসে ট্রাফিক আইন যাতে সকলে মেনে চলে সেবিষয়ে জনগণকে সচেতনতার বার্তা দেওয়া হয়৷ আজ একটি ট্যাবলো, বর্ণাঢ্য পদযাত্রা এলাকা পরিক্রমা করে৷ এবিষয়ে লিফলেটও বিলি করা হয়৷

হাজির ছিলেন ডি এস পি ট্রাফিক আক্তার আলি, সি আই পীযূষকান্তি লায়েক, রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্ত, রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু প্রমুখ৷ জন সচেতনতা মূলক এমন উদ্যোগকে স্বাগত জানান এলাকার বাসিন্দা ও শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ জনেরা৷ আজ উক্ত বিষয়ে কর্মসূচী সংক্রান্ত প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রাজনগর বিডিও শুভদীপ পালিত৷ শেষ পর্যন্ত সুষ্ঠু ভাবে সব কিছু সম্পন্ন হয়৷

See also  পদ্মশ্রী পাচ্ছেন আউশগ্রামের ‘সদাই ফকিরের পঠশালার’ জনক সুজিত মাস্টারমশাই

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি