আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দশম শ্রেণীর এক ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করার অপরাধে যাবজ্জীবন কারাদন্ড হয় এক  অপরাধীর।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রাণে মারার হুমকি দেখিয়ে দশম শ্রেণীর এক ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করার অপরাধে যাবজ্জীবন কারাদন্ড হয় এক  অপরাধীর। সাজাপ্রাপ্ত অপরাধী প্রদ্যুৎ বিশ্বাসের বাড়ি পূর্বস্থলী থানার নতুন দামপাল গ্রামে।  বুধবার এই কারাদণ্ডের আদেশ দেন কালনা  বিশেষ জেলা ও দায়রা আদালতের বিচারক সুধীর কুমার।  পসকো  আইনে  ও ৩৭৯ উপধারার এই মামলায় ৬ জন ডাক্তার, তদন্তকারী অফিসার সহ ১৬ জনের  সাক্ষ্যগ্রহণ করা হয়।   মামলার সরকারি আইনজীবী  মলয় পাঁজা ঘটনার বিবরণ দিয়ে জানান,গত ২০১৮ সালের মে মাসের ৩০ তারিখে আসামির এক প্রতিবেশী পূর্বস্থলী থানায় অভিযোগ লিপিবদ্ধ করেন।

দশম শ্রেণীতে পড়া তার মেয়েকে মাস তিনেক আগে প্রদ্যুৎ বিশ্বাস তার নিজের দোকানের পিছনে টেনে নিয়ে যায়। এই কাজে সাহায্য করে প্রদ্যুৎ-এর ভাই স্বপন বিশ্বাস। সেখানে টেনে নিয়ে যাওয়ার পর জীবনের মেরে ফেলার হুমকি দিয়ে প্রদ্যুৎ বিশ্বাস ধর্ষণ করে। এইভাবে জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে সে আরো কয়েকবার ধর্ষণ করে। মেয়েটির স্বাস্থ্যের গতি প্রকৃতির বদল ঘটলে তাকে ডাক্তার-খানা নিয়ে যাওয়া হয়। সেখানে জানা যায় মেয়েটিঃ গর্ভবতী হয়েছে।

তারপরেই বিবাহিত প্রদ্যুৎ বিশ্বাস ও স্বপন বিশ্বাসের নামে থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হয়। এই মামলা শুরু হওয়ার পর দুই ভাইকে গ্রেপ্তার করে পূর্বস্থলী থানার পুলিশ। স্বপন বিশ্বাস জামিনে ছাড়া পেলেও মূল আসামী প্রদ্যুৎ বিশ্বাস প্রায় চার বছর জেল হেফাজতে ছিল। এই মামলা দীর্ঘদিন চলার পর বুধবার কালনা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি সুধীর কুমার মঙ্গলবার প্রদ্যুত বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে।

See also  জাল দলিল তৈরি চক্রের নাগাল পেতে গ্রেফতার হওয়া দুই জালিয়াতকে হেপাজতকে নিল পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি