আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এস আই আর শুনানিতে মগরাহাটে বিক্ষোভের মুখে পড়লো জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মগরাহাট: এস আই আরের শুনানিতে বিক্ষোভ মগরাহাটে।বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষমদের এস আই আর শুনানির নামে হেনস্তা করার প্রতিবাদে জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটলো সোমবার মগরাহাটে ।আর এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এদিন। দীর্ঘক্ষণ পর পুলিশের তৎপরতায় আয়ত্তে আসে পরিস্থিতি।আর এই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মগরাহাটের শিরাকোল হাই স্কুল।

রাজ্যে এসআইআরের শুনানি পর্ব চলছে। বহু মানুষ হিয়ারিংয়ের নোটিস পেয়েছেন। তালিকায় রয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে বিশেষ ক্ষমতা সম্পন্নরাও। স্বাভাবিক ভাবেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। সবমিলিয়ে হেনস্তা হতে হচ্ছে। সোমবার শুনানির কাজ খতিয়ে দেখতে মগরাহাটের শিরাকোল হাই স্কুলে যান জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক সি মুরুগান।

তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন মগরাহাট পশ্চিম বিধানসভার উস্তি থানা এলাকার বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষমদের এস আই আর শুনানির নামে হেনস্তা করা হচ্ছে কেন। সি মুরুগানের কাছে উত্তেজিত জনতার দাবি, বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষভাবে সক্ষমদের বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে।আর এই হিয়ারিংয়ে কেন বিএলএ ২ দের থাকতে দেওয়া হচ্ছে না, তা নিয়েও বিক্ষোভের মুখে পড়েন মুরুগান। দীর্ঘক্ষণ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ।

See also  শসা খেত থেকে অজ্ঞাত যুবকের দেহ উদ্ধার, তদন্তে জামালপুর থানা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি