আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সমুদ্রগড়ে রহস্যজনক মৃত্যু: ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন তরুণী গৃহবধূ, উঠছে একাধিক প্রশ্ন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মঙ্গলবার ভোরে পূর্ব বর্ধমান জেলার, সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক তরুণী গৃহবধূর। মৃতার নাম রানী হাজরা (২৫)। তিনি সমুদ্রগড় স্টেশন কলোনির মাছ বাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

ঘটনার পর দীর্ঘক্ষণ রেললাইনের ওপর পড়ে থাকে দেহ। সেই সময় একের পর এক ট্রেন চলাচল করলেও রেল পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার পরও দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হতে পারে। এদিন মৃতার মা অভিযোগ করেন, তার মেয়েকে স্বামী বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ করতেন। অভিযোগ অনুযায়ী, ঘটনার আগের দিন অর্থাৎ সোমবার রানীর ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়েছিল। সেই মানসিক ও পারিবারিক চাপ থেকেই এই চরম পরিণতি বলে দাবি পরিবারের।\

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

See also  বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে খণ্ডঘোষের তোড়কোনা-য় শুরু ২৭তম স্যার রাসবিহারী ঘোষ স্মরণে কৃষি ও সাংস্কৃতিক মেলা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি