আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নায় আবগারি দফতরের বড়সড় সাফল্য, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৭০০ লিটার ফারমেন্টেড গুড়-জল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, রায়না: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের একলক্ষী এলাকায় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আবগারি দফতর। অভিযান চলাকালীন সেখান থেকে প্রায় ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মদ তৈরির উদ্দেশ্যে ফারমেন্টেশনের জন্য রাখা প্রায় ৭০০ লিটার ভেজানো গুড়-জল (F/Wash) উদ্ধার করা হয়েছে।

এছাড়াও মদ তৈরিতে ব্যবহৃত হাঁড়ি-সহ বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে আবগারি দফতর সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া চোলাই মদ, ফারমেন্টেড গুড়-জল এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে আবগারি দফতর।

See also  অবশেষে হদিশ মিললো নিখোঁজ কিশোরীর।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি