আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা পরিদর্শনে সেচমন্ত্রী ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

krishna Saha

Published :

Irrigation Minister
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা : গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীর নাব্যতা ও জলপথে যাতায়াতের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মুড়ি গঙ্গা নদী পরিদর্শন করলেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস।শুক্রবার লঞ্চে করে নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখে মেলার সময় পুণ্যার্থী ও পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। মেলা শুরুর আগেই মুড়িগঙ্গায় ফের ড্রেজিং করা হবে বলেও আশ্বাস দিয়েছেন সেচমন্ত্রী।


এদিন সেচমন্ত্রী অরূপ কুমার দাসের সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা, সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক। লঞ্চে করে মুড়িগঙ্গার বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি নদীর নাব্যতা, গতিপথ এবং ফেরি চলাচলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা।গঙ্গা সাগর মেলার অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াতপথ মুড়িগঙ্গা। প্রতিবছর মেলার সময় এই নদীপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক পুণ্যার্থী ও পর্যটক সাগরদ্বীপে যাতায়াত করেন। ফলে মেলার আগে নদীর নাব্যতা ঠিক রাখা প্রশাসনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ।


এদিন নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন সেচমন্ত্রী। নদীর গতিবিধি ও নাব্যতার মানচিত্রও খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি প্রস্তাবিত সেতুর প্রস্তুতি এবং সংলগ্ন এলাকাগুলিও পরিদর্শন করা হয়।পরিদর্শনের পর সেচমন্ত্রী জানান, প্রতিবছরই গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং করা হয়। এবারও মেলা শুরুর আগেই নিয়ম মেনে ড্রেজিংয়ের কাজ করা হবে। নদীর নাব্যতা বজায় রেখে মেলার সময় পুণ্যার্থী ও পর্যটকদের যাতায়াত যাতে নিরাপদ ও স্বাভাবিক থাকে, সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মেলা চলাকালীন নদীপথে যাতে কোনও ধরনের সমস্যা তৈরি না হয়, তার জন্য আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক রাখা, নদীর নাব্যতা বজায় রাখা এবং বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের চাপ সামলানোর বিষয়গুলিকে সামনে রেখেই এবার মেলা প্রস্তুতির কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা পরিদর্শন এবং ড্রেজিংয়ের আশ্বাসে মেলা প্রস্তুতিতে আরও গতি আসবে বলেই মনে করছে প্রশাসন।

See also  সাধারণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়তে বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে নাচে গানে মাতালেন চিকিৎসকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি