আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১৪ বছর আগে হয়েছিল বেদখল সেই রাতেই ফিরলো মহেশতলায় কংগ্রেসের দখলে ফিরল ‘ইন্দিরা ভবন’

krishna Saha

Published :

১৪ বছর আগে হয়েছিল বেদখল সেই রাতেই ফিরলো মহেশতলায় কংগ্রেসের দখলে ফিরল ‘ইন্দিরা ভবন’
WhatsApp Channel Join Now

আজ থেকে বার বছর আগে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় ‘ইন্দিরা ভবন’ কেড়ে নিয়েছিল তৃণমূল হাতের প্রতিক সরিয়ে রাতারাতি জোড়া ফুলের চিহ্ন উড়ছিল।সেদিনের কষ্ট দুঃখ বহুদিন ধরে বুকে চেপে দিল কংগ্রেস কর্মী রা। ১৪ বছরের পর সেই বুধবার রাতেই পুনরায় নিজেদের দখলে ফিরে পেল কংগ্রেস নেতৃত্ব।

মহেশতলার ২৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই কার্যালয়টি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর।
সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর কংগ্রেস কর্মী-সমর্থকদের উদ্যোগে দলীয় কার্যালয়টি পুনরুদ্ধার করা হলো এদিন বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকের উপস্থিতিতে কংগ্রেস নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ‘ইন্দিরা ভবন’-এর পুনরায় উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতারা কর্মী-সমর্থকদের সংবর্ধনা জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।


কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, মহেশতলায় নতুন উদ্যমে দলীয় সংগঠনকে পুনর্গঠন করা হবে এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে সক্রিয়ভাবে কাজ করবে দল। স্থানীয় স্তরে সংগঠনকে আরও বিস্তৃত করে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন নেতারা।


ইন্দিরা ভবনের পুনরুদ্ধারকে ঘিরে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাদের দাবি, এই কার্যালয় শুধু একটি দলীয় অফিস নয়, বরং এলাকার রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসংযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবারও ভূমিকা পালন করবে।

See also  কেন্দ্রের সরকারকে ঠুঁটো জগন্নাথ বলে অবিহিত করলেন বাংলার মুখ্যমন্ত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি