আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়নগর মজিলপুর পৌর এলাকায় উপচে পড়া ভীড় জনকল্যাণ শিবিরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :- সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে তিন দিনের জনকল্যাণ শিবির। পূর্বতন রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’-এর মতো এই শিবির থেকেও মিলছে একাধিক সরকারি প্রকল্প ও পরিষেবা। তবে এ বার পাওয়া যাচছে ‘ডাবল বেনিফিট’।

এতদিন কেবল রাজ্য সরকারের ২৫টি প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, তফসিলি বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো ২৫টি প্রকল্পের সুবিধা মিলতো।আর এ বার রাজ্যের পাশাপাশি কেন্দ্রের আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা, পিএম জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা,মুদ্রা লোন যোজনা, পিএম সূর্যঘর, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালেরও সুযোগ মিলছে। সব মিলিয়ে ৫৫টির বেশি সরকারি প্রকল্পে আবেদন,নাম নথিভুক্তি করণ করা যাচছে।

বর্ষার কারণে খোলা মাঠের পরিবর্তে বেশির ভাগ ক্যাম্প স্কুল, কলেজ বা কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে। নতুন করে চালু হওয়া আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনা-সহএকাধিক সরকারি প্রকল্পের সুবিধা মিলছে এই শিবির থেকে। পাশাপাশি বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, জব কার্ড, ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ-সহ পরিচিত প্রকল্পগুলির আবেদনও গ্রহণ করা হচছে।মঙ্গলবার জয়নগর মজিলপুর পৌরসভার অধীন দুটি শিবিরে ভীড় ছিল প্রচুর।

জয়নগর মজিলপুর পৌরসভার আমন্ত্রণ কমপ্লেক্স ও টাউন হলে এই শিবিরে উপচে পড়া ভীড় ছিলো।আর এই পরিষেবা পেয়ে খুশি পৌর এলাকার মানুষ।এর আগে রাজ্য জুড়ে একাধিক দফায় দুয়ারে সরকার কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়েছে। সেই অভিজ্ঞতাকেই সামনে রেখে নতুন এই উদ্যোগে জোর দিয়েছে প্রশাসন।

See also  ইডির তল্লাশির প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের বিক্ষোভ, পূর্ব বর্ধমানেও পথে নামল শাসকদল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি