উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভার নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকালে জয়নগর বিধানসভার ময়দা পঞ্চায়েতের ১৪৬ নং বুথের উজোড় মাদ্রাসার মাঠে তৃনমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাসের সমর্থনে এক নির্বাচনী পথসভা হয়ে গেল।

যাতে উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল,জয়নগরের বিদায়ী বিধায়ক তথা এবারের তৃনমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বনাথ দাস,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক,জয়নগর ২ নং ব্লক সংখ্যা লঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখ,জয়নগর দু নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল,জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কর্ণকান্তি হালদার, ময়দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি জান্নাত হোসেন মোল্লা, ময়দা পঞ্চায়েত প্রধান মানু মন্ডল,উপপ্রধান আবদুর রহিম সরদার,আবুল ঘরামি,মাতিন হালদার,রাজেশ মিস্ত্রি,কালিপদ সরদার সহ আরো অনেকে।
এদিন ময়দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি জান্নাত হোসেন মোল্লা ময়দা অঞ্চলের গত ৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক,এস আই আর নিয়ে নির্বাচন কমিশন কিভাবে সংখ্যালঘুদের উপর আঘাত এনেছে তা তুলে ধরলেন। জয়নগর ২ নং ব্লক সংখ্যা লঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখ রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরেন।
এদিন সাংসদ প্রতিমা মন্ডল বলেন,মিম বিজেপির বি টিম।তাই ওদের সাথে থাকবেন না।দিদির উন্নয়নকে দেখে তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করুন।বিদায়ী বিধায়ক তথা প্রার্থী বিশ্বনাথ দাস তাকে উজাড় করে ভোট দিয়ে জেতার আহবান জানালেন।







