আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজ ভ্যাক্সিনেশন শিবিরের আয়োজন করা হলো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত  গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজ ভ্যাক্সিনেশন শিবিরের আয়োজন করা হলো। এদিন প্রায় 600 জনের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয় গোপালবেড়া পঞ্চায়েত এর পক্ষ থেকে।
গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সব মিলিয়ে মোট 11 টি গ্রামের বেশ কিছু মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। আজ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে। ইতিপূর্বে যারা প্রথম ডোজ নীয়েছিলেন তাদের আজ ২য় ডোজ দেওয়া হচ্ছে। বাচ্চার মায়েদের ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে গোপাল বেড়া গ্রাম পঞ্চায়েত। যেটি নিঃসন্দেহে এই পঞ্চায়েতের সাফল্য।
krishaksetu news bangla
krishaksetu news bangla
আজকে গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতে আয়োজিত ভ্যাক্সিনেশন ক্যাম্পে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, নির্বাচিত সংসদ সদস্য, ব্লকের আধিকারিক বৃন্দ, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে সকলেই উপস্থিত হয়ে ভ্যাক্সিনেশনের পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে নজরদারি করছেন বলে জানালেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির শিক্ষা, ক্রীড়া এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ শ্রী তপন কুমার ঘোষ।
See also  শিউলিদের বাঁচাতে এবারে সরকারি উদ্যোগে গঠিত হলো সমবায় ইউনিয়ন জয়নগরের বহড়ুতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি