আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বলরাম সাহা ( রায়না ) :- মহেশবাটি স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আজ স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হলো। স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয় রায়নার বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আজ বৃহস্পতিবার আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে নবম এবং দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আহ্বান জানানো হয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য।

আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এর নবম শ্রেণির ছাত্রছাত্রীদের সংখ্যায় তুলনামূলক বেশি। দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা করতে তুলনামূলকভাবে কম এসেছে বলে জানালেন বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনিল কুমার মেটে।

আজকে যেহেতু অনেক ছাত্রছাত্রী ছিল গরহাজির। সেই জন্য যারা স্বাস্থ্য পরীক্ষা থেকে বাদ পড়ে গেল তাদের জন্য অন্য কোনদিন স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হবে কিনা সে বিষয়ে মহেশবাটি স্বাস্থ্য কেন্দ্র এবং বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে পরে ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

See also  কৃষকসেতু নিউজ একনজরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি