আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

2000 টি পরিবারের হাতে তুলে দেয়া হলো খাদ্য সামগ্রী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

কৃষ্ণ সাহা,পূর্ব বর্ধমান:-  গোটা দেশজুড়ে চলছে লক ডাউন। আজ তাঁর 15 দিন।
এর ফলে শ্রমজীবী মানুষেরা কাজ হারিয়ে বসে আছেন ঘরে, 15 দিন ধরে তারা ঘরের বাইরে বের হতে পারছেন না। এর ফলে খাদ্যের টান পড়েছে অধিকাংশ বাড়িতে।

তাদের কথা চিন্তা করে বর্ধমানের জন নেতা কাঞ্চন কাজী 26 নং ওয়ার্ডের গোদা এলাকায় 2000 টি দারিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হলো চাল ,ডাল, তেল ,লবণ, আলু ,বিস্কুট ,সাবান,চিনি,চা পাতা,মুড়ি ইত্যাদি ইত্যাদি।
কাঞ্চন কাজীর এহেন উদ্যোগে খুশি হয়েছেন গোদা এলাকার সকল সম্প্রদায়ের মানুষ।

এদিন কাঞ্চন বাবু জানান, 15 দিন যাবৎ করোনা ভাইরাসে আতঙ্কিত দেশ তথা ভারতবর্ষ,সেই মোতাবেক ঘরবন্দি সকলে,তারই মাঝে অসহায় দুঃস্থ দিন আনি দিন খায় মানুষের কথা মাথায় রেখে একমাসের খাদ্য সামগ্রী 2000 হাজার পরিবারকে তুলে দেওয়া হয়,এবং তিনি আরও বলেন,যতদিন লকডাউন চলবে ততদিনই তাদের খাদ্য সামিগ্ৰী বাড়িতে পৌঁছে দিতে বধ্যপরিকর থাকবেন ।সুতরাং বলা যায় এইরকম জননেতা থাকলে দুঃস্থ অসহায় মানুষদের অসুবিধা হবে না।


See also  ঈদ-উল-আযহা উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিশেষ বার্তা আহমদ হাসান ইমরানের, জানালেন— আত্মত্যাগ, সহনশীলতা ও পরিচ্ছন্নতার বার্তা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি