আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাজ্যে পালাবদল হতেই ২০ বছর পর কলকাতায় ফিরতে চলেছেন পূর্ণবাসিত লেখিকা তাসলিমা নাসরিন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিশেষ সংবাদদাতা, কলকাতা: অবশেষে ২০ বছর পর কলকাতায় ফিরতে চলেছেন পূর্ণবাসিত লেখিকা তসলিমা নাসরিন। চলতি বছরের ১ অগস্ট কলকাতার রবীন্দ্র সদনে একটি সাহিত্যিক সম্মেলনে তার যোগ দেওয়ার কথা রয়েছে বলে একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লেখিকা তসলিমা নাসরিন। এই ঘোষণার পর থেকেই সাহিত্য ও সংস্কৃতি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত, বাংলায় বাম আমলে তাকে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।

এরপর তৃণমূলের তরফেও তাকে বাংলায় আসার জন্য কোনরকম গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। তবে বাংলায় ইতিমধ্যে চলতি বছরেই পালাবদলের পরেই ২০ বছর পর বাংলার রাজধানী কল্লোলিনী তিলোত্তমা কলকাতায় ফিরছেন বলে এই সুখবর নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন লেখিকা। আগামী ১ অগাস্ট রবীন্দ্রসদনে একটি সাহিত্যিক সম্মেলনে যোগ দিতে চলেছেন পূর্ণবাসিত লেখিকা তসলিমা নাসরিন। উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে কলকাতায় তীব্র বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে তসলিমা নাসরিনকে শহর ছাড়তে হয়েছিল। তারপর থেকে নানা সময়ে কলকাতায় ফেরার উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাঁর একাধিক কর্মসূচি বাতিল হয়েছে। ফলে প্রায় দুই দশক ধরে এই শহরে তাঁর প্রত্যাবর্তন সম্ভব হয়নি।

তবে রাজ্যে পালাবদল হতেই কলকাতায় ফেরার কথা লেখিকা নিজেই সোশ্যাল মাধ্যমে লিখে এই সুখবর জানান। কলকাতার সঙ্গে তসলিমা নাসরিনের সম্পর্ক বরাবরই আবেগঘন। বিভিন্ন সময়ে তিনি বলেছেন, কলকাতাকেই তিনি নিজের সবচেয়ে কাছের শহর বলে মনে করেন। কিন্তু ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর বিরোধিতা এবং নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে তাঁর কলকাতা-ফেরা বারবার অনিশ্চিত হয়ে পরেছিল। এবার ১ অগস্টের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় কি না এবং দীর্ঘ বিরতির পর কলকাতা কীভাবে তসলিমা নাসরিনকে স্বাগত জানায়, সেদিকেই নজর থাকবে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতি মহলের।

See also  মঙ্গলবার থেকে খুলে গেল কালীঘাট মন্দিরের দুয়ার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি