আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সেহারা উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার দের সংবর্ধনা দেওয়া হল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা ( রায়না ) :-
আজ চিকিৎসক দিবস। সেহারা উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার দের সংবর্ধনা দেওয়া হল। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই সংবর্ধনা অনুষ্ঠান। বর্তমানে কভিড ১৯ পরিস্থিতি দেশজুড়ে বহাল থাকার কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যয়ের মুখে । এই সাধারন মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করে করোণা মুক্ত করে তুলতে সবথেকে সক্রিয় ভূমিকা যারা গ্রহণ করেছেন তারা হলো আমাদের চিকিৎসকরা। তাদের আজ ঈশ্বরের সঙ্গে তুলনা করা চলে। প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে ডাক্তারদের ভূমিকা অনস্বীকার্য।
পরিবার-পরিজনের চিন্তা দূরে রেখে নিজেদের জীবনকে বিপন্ন করে হলেও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন আমাদের ডাক্তাররা। জেলা পুলিশের নির্দেশে সেহরাবাজার ট্রাফিক ওসি সুকুমার মন্ডলের তরফ থেকে ডাক্তারদের এই সম্বর্ধনা দেওয়া হয়। তাদের এই উদ্যোগে সেহারা উপস্বাস্থ্যকেন্দ্রের কর্মরত ব্যক্তিরা খুবই খুশি এমনটাই জানিয়েছেন সেহারা জিপির হেলথ সুপারভাইজার মালা সামন্ত।

 

See also  আজকে বর্ধমানে সবজি,মাছ,মাংস,ডিম এর বাজার দর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি