গঙ্গাসাগর মেলা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি.উল্গানাথন আজ আলিপুর জেলা পরিষদ ভবনে সাংবাদিক সম্মেলন করলেন।
পি.উল্গানাথন বললেন, এবছর গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি মেনে পঞ্চাশ জন করে কপিলমুনি মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে। প্রতিটি প্রবেশপথে থাকছে স্যানিটাইজার টানেল, প্রায় দশ লক্ষ মাস্ক বিতরণ করা হবে। আজ আলিপুরে এক সাংবাদিক সন্মেলনে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক পি.উল্গানাথন একথা জানান।












