আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ট্রলার থেকে ক্রমাগত চুরি হয়ে যাচ্ছে ডিজেল থেকে মাছ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কাকদ্বীপ: ট্রলার থেকে ক্রমাগত চুরি হয়ে যাচ্ছে ডিজেল ও মাছ।আর এই নিয়ে চিন্তিত ট্রলার মালিকেরা। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত তাঁরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মালিকদের অভিযোগ, নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে দাঁড়িয়ে থাকা ট্রলারগুলি থেকে রাতারাতি ডিজেল চুরি হয়ে যাচ্ছে।

সেই ডিজেলই আবার বাজারের থেকে কম দামে খোলাবাজারে বিক্রি হচ্ছে। ট্রলার মালিকদের অনুমান, এই ঘটনার সঙ্গে বেশ কয়েকজন অসাধু মৎস্যজীবী জড়িত আছে এবিষয়ে এক ট্রলার মালিক বলেন, এবছর সমুদ্রে সেভাবে মাছের দেখা মেলেনি। ট্রলার চালানোর খরচটুকুও ওঠেনি।তাই প্রত্যেক মৎস্যজীবী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার উপর ট্রলার থেকে এখন প্রায়ই দিন ডিজেল চুরি হয়ে যাচ্ছে। সেই ডিজেল আবার বাজারে বিক্রিও হচ্ছে।

কিন্তু কখন এই ডিজেল চুরি হচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে না। আর শুধু তেল নয়, সমুদ্র থেকে ধরে আনা মাছও চুরি হয়ে যাচ্ছে। বিষয়টি মৎস্যজীবী সংগঠনকে জানানো হয়েছে। কাকদ্বীপের এক মৎস্যজীবী সংগঠনের সম্পাদক বিজন মাইতি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। নদীতে নোঙর করে দাঁড়িয়ে থাকার সময় ট্রলার থেকে তেল ও মাছ চুরি হয়ে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে সম্ভবত কিছু অসাধু মৎস্যজীবী যুক্ত রয়েছেন।

বেশ কয়েকজন ট্রলার মালিক সংগঠনকে বিষয়টি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হচছে।পুলিশ ই তদন্ত করে আসল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক।

See also  চুরি যাওয়া 11 টি গাড়ির স্টেপনির টায়ার ফিরিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি