আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রান্নার গ্যাস না পেয়ে মিনাখা থানার সামনে বিক্ষোভ গ্রাহকদের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রান্নার গ্যাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। উত্তর ২৪ পরগনার মিনাখা থানার সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হন বহু মানুষ।
অভিযোগ, ভোর থেকে গ্যাসের আশায় লাইনে দাঁড়িয়ে ছিলেন গ্রাহকরা। ঘণ্টার পর ঘণ্টা

প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষার পর হঠাৎই ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে একটি নোটিশ টাঙানো হয়, যেখানে জানানো হয় যে ওই দিন গ্যাস সরবরাহ করা সম্ভব নয়।

ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষের দাবি, গ্যাসের গাড়ি না আসায় সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। তবে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এই ঘোষণা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা।

এরপর ক্ষোভে ফেটে পড়ে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন মিনাখা থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

See also  আঠারো বছর পরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি