আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইঞ্জিনিয়ারিং কলেজে কোভিড টিকাকরণ ও স্যানিটাইজার, মাস্ক বিতরণ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমানের গোলাপবাগ UIT ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য করোনা ভাইরাসের টিকাকরন করা হলো শুক্রবার। কলেজের প্রিন্সিপাল অভিজিৎ মিত্র জানান ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যা জানতে পারাগেছে তাতে প্রায় 50 জনের অধিক ছাত্র-ছাত্রীদের করোনার প্রথম টিকা করন হয়নি।

আবার দু-একজনের দ্বিতীয় টিকাকরণের দু এক দিন বাকি আছে, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কোভিশিল্ড টিকাকরণ দেওয়ার ব্যবস্থা করা হয়। সাথে সাথে এদিন ছাত্র সংগঠনের পক্ষ থেকে দিপঞ্জন দাস জানান কলেজের গেটের সামনে হেল্প ডেক্স করা হয়েছে, যেখান থেকে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হচ্ছে সাথে সাথে ভ্যাকসিন নিতে আসা ছাত্র-ছাত্রীদের সব রকমের সহযোগিতা করছে তারা। পূর্ব বর্ধমান থেকে পল্লব দাস ও কেরামত আলীর রিপোর্ট

See also  শীতলকুচির গুলি কাণ্ডের প্রতিবাদে হুইল চেয়ারে বসে মোমবাতি হাতে নিয়ে বর্ধমানে রোডশো করলেন তৃণমূল সুপ্রিমো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি