আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটের ময়দানে ‘রাঁধুনি’ রমাপ্রসাদ! নারায়ণগড়ে চাল ভেজে চমক বিজেপি প্রার্থীর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভোটের আবহে প্রচারের ধরনেই বদল আনছেন প্রার্থীরা। সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছতে নানা অভিনব কৌশল নিচ্ছেন তাঁরা। সেই তালিকায় এবার নজর কেড়েছেন নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি।

কখনও পাড়ার সেলুনে ঢুকে দাড়ি কামাতে দেখা যাচ্ছে তাঁকে, আবার কখনও সাধারণ মানুষের রান্নাঘরে ঢুকে খুন্তি নাড়তে। সম্প্রতি এমনই এক দৃশ্য দেখা গেল প্রচারের মাঝেই।

প্রচারের ফাঁকে হঠাৎই একটি সাধারণ পরিবারের বাড়িতে ঢুকে পড়েন রমাপ্রসাদ গিরি। বাড়ির সদস্যদের সঙ্গে কথাবার্তার মধ্যেই তিনি বসে পড়েন উনুনের পাশে। তখন বাড়ির গৃহিণী চাল ভাজছিলেন। সেই কাজেই হাত লাগান প্রার্থী। কাঠের উনুনে নিজে হাতে চাল ভেজে উপস্থিত সকলকে চমকে দেন তিনি।

এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একটি ছোট সেলুনে সাধারণ মানুষের মতো লাইনে বসে দাড়ি কামাচ্ছেন তিনি। সেই ঘটনাও বেশ চর্চায় আসে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের ব্যতিক্রমী প্রচারের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে চাইছেন রমাপ্রসাদ গিরি।এর মূল লক্ষ্য, সাধারণ মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরি করা

সোশ্যাল মিডিয়ায় দ্রুত নজর কেড়ে নেওয়া, এ প্রসঙ্গে রমাপ্রসাদ গিরি বলেন, “রাজনীতি শুধু মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়া নয়, মানুষের জীবনের সঙ্গে মিশে যাওয়া। আমি তাঁদেরই একজন— সেটাই বোঝাতে চাই”।

সব মিলিয়ে, নারায়ণগড়ে তাঁর এই ‘অন্য ধাঁচের’ প্রচার এখন চায়ের আড্ডা থেকে শুরু করে জনমানসে চর্চার বিষয়। তবে শেষ পর্যন্ত এই কৌশল ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

See also  বীরভূমের রাজনগরে লকডাউন চলাকালীন কিছু মানুষের সচেতনতার অভাব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি