আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ফিরে এসো নজরুল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
-পার্থসারথি ব্যানার্জ্জী
কোথা আছো তুমি বিদ্রোহী কবি ফিরে এসো এই দেশে,
আজও এই দেশ ধর্মের নামে নিজের ভাইকে নাশে!
এই দেশে আজও নারী ও পুরুষ ভেদাভেদ বহুদূর,
দরিদ্রে আজও অবিরাম শোষে ধনীরা কি নিষ্ঠুর!
“হিন্দু না ওরা মুসলিম?” এই প্রশ্ন আজও ভাসে,
হুঁশিয়ার করো কান্ডারীকে দুর্যোগ দেশ- আকাশে !
অভাগা দেশের স্বাধীনতা সুখ আজও পায়নি মানুষ,
দেশজুড়ে শুধুই চলেছে উড়ে রাজনীতি ভরা ফানুস।
কত যে মানুষ শিশিরের মতো চুপে ফেলে আঁখি জল!
তাদেরকে দাও প্রতিবাদী ভাষা, বুকেতে জোগাও বল।
অগ্নিবীণা বাজাও তুমি গেয়ে সাম্যের গান
বিষের বাঁশিতে সুর তোলো তুমি ধরো ঝুমুরের তান।
আহ্বান করো ভাঙতে ঐ লৌহ কারা বাধায় ভরা
রক্ত ঝড়াতে প্রস্তুত হোক দিকে দিকে বিদ্রোহীরা।
কোথা আছো তুমি বিদ্রোহী কবি ফিরে এসো এই দেশে,
অভাগা এই দেশ যে আজও অসহায় হ্রদে ভাসে।
See also  আবারো বড় সরো সাফল্য পেলো খণ্ডঘোষ থানার পুলিশ চারজনের একটি ডাকাত দল কে গ্রেপ্তার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি