আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অভয়ার ৩৩তম জন্মদিনে টাউনহলে সই সংগ্রহ, বিচার দাবিতে সোচ্চার নাগরিকরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান: “প্রাণ আছে, প্রাণ আছে— শুধু প্রাণই আশ্চর্য সম্পদ / এক ক্ষয়হীন আশা / এক মৃত্যুহীন মর্যাদা।” এই বার্তা সামনে রেখে অভয়া কাণ্ডের দেড় বছর পর তাঁর ৩৩তম জন্মদিনে টাউনহলে জমায়েত করলেন কয়েকজন উদ্যোগী নাগরিক। বিচার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া মিলেছে বলে দাবি আয়োজকদের।

শনিবার বর্ধমান টাউনহল চত্বরে একটি সংক্ষিপ্ত লিখিত দাবিপত্র তৈরি করে উপস্থিত সাধারণ মানুষের মতামত নেওয়া হয়। আয়োজকদের বক্তব্য, বড় আকারের বিবৃতি পড়ার সময় না থাকায় মূল দাবিগুলি সংক্ষেপে তুলে ধরা হয়। এরপর টাউনহল মাঠ ও গেট সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে নাগরিকদের সই সংগ্রহ করা হয়।

উদ্যোক্তাদের দাবি, মাত্র এক ঘণ্টার মধ্যে ১০১ জন মানুষ সই করেন। চাকরিজীবী, অবসরপ্রাপ্ত ব্যক্তি, রিকশাচালক, দোকানি, ব্যবসায়ী, গৃহবধূ ও কলেজ পড়ুয়া— বিভিন্ন স্তর ও বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। উপস্থিতদের মধ্যে এক ব্যক্তি আন্দোলনকারীদের চা খাওয়ান এবং বিচার দাবির এই উদ্যোগকে সমর্থন জানান।

#বর্ধমান_সাধারণ_নারী_ঐক্য_মঞ্চ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের সাড়া তাঁদের নতুন করে আশাবাদী করেছে। তাঁদের বক্তব্য, “হতাশা নয়— অধিকাংশ মানুষ এখনও অন্যায়ের বিচার চান এবং প্রকাশ্যে সেই দাবি তুলতে ভয় পান না। সবাই একসঙ্গে লড়াই করলে সুবিচার আদায় সম্ভব।”

আয়োজকদের মতে, আগামী দিনেও বিচার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও সচেতনতা কর্মসূচি চলবে।

See also  জয়নগরে সাহাজাদাপুরে কংক্রীটের রাস্তার সূচনা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি