আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৮৭ লিটার চোলাই মদ সহ এক চোলাই কারবারিকে গ্রেপ্তার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

খন্ডঘোষ থেকে মীর ওজলের রিপোর্ট। ৮৭ লিটার চোলাই মদ সহ এক চোলাই কারবারিকে গ্রেপ্তার করে, তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করল খণ্ডঘোষ থানার পুলিশ।

– kondogos

 

খণ্ডঘোষ থানার পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত চোলাই মদ কারবারির নাম বিনোদ ডাল।গতকাল রাতে খন্ডঘোষ থানার অন্তর্গত নবগ্রাম-তিলডাঙ্গা থেকে ওই অভিযুক্ত চোলাই কারবারি কে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে আরো জানা যায় অভিযুক্ত চোলাই কারবারি দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে বসেই চোলাই মদের রমরমা কারবার চালাতেন। গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম-তিলডাঙ্গায় নিজের বসতবাড়িতে হানা দিয়ে ৮৭ লিটার চোলাই মদ সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

See also  এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি