আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানের ১০ দফা দাবিতে DM দফতরে ভারতীয় মজদুর সংঘের ডেপুটেশন, টোটো চালকদের স্বার্থে সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মীর ওজল : পূর্ব বর্ধমান:- ১০ দফা দাবিকে সামনে রেখে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে জেলাশাসকের (DM) দফতরে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। শ্রমিক ও পরিবহণকর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের পূর্ব বর্ধমান জেলার কার্যকর্তারা।


ডেপুটেশন কর্মসূচিতে বিশেষভাবে টোটো চালকদের সমস্যার বিষয়টি তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, রাজ্য সরকারের রাস্তায় টোটো চলাচল নিয়ে সরকারের যে বর্তমান অবস্থান রয়েছে, তা পুনর্বিবেচনা করা হোক। কারণ, পূর্ব বর্ধমান-সহ গোটা রাজ্যে হাজার হাজার টোটো চালক এই পেশার উপর নির্ভরশীল। তাঁদের আয়ের উপর নির্ভর করে রয়েছে হাজার হাজার পরিবার। ফলে টোটো চলাচলের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হলে বহু পরিবার সমস্যার মুখে পড়তে পারে বলে দাবি সংগঠনের।


ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ (BPTMM)-এর পূর্ব বর্ধমান জেলার কর্মকর্তা শুভদীপ সরকার বলেন, টোটো চালকদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনা করে সরকারকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শ্রমিকদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।


ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তা সাধন বৈদ্য-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। ১০ দফা দাবির পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, কর্মসংস্থান এবং পরিবহণ শ্রমিকদের জীবন-জীবিকার বিষয়গুলিও প্রশাসনের কাছে তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে।

See also  আগের থেকে এবার দ্বিগুণ আর্থিক সাহায্য পাবেন পূর্ব বর্ধমানের কৃষকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি