আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুরে আবগারি অফিসের পাশে প্রকাশ্যে পুকুর ভরাট চলছে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : রাজ্যে আনাচে কানাচে পুকুর ভরাটের কাজ চলছে রমরমিয়ে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে চলছে এই বেআইনি ভরাটের কাজ।এবারবারুইপুর আমতলা রাস্তার ধারে একেবারে টিন দিয়ে ঘিরে নিয়ে সাদা বালি ফেলে পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। পি ডবলু ডি এর দেওয়া রাস্তার পাশে গার্ডরেল ভেঙে এই কাজ হচ্ছে এমনই অভিযোগ।খোদ বারুইপুর কলেজের পাশেই বারুইপুর সার্কেল এর আবগারি দপ্তরের অফিসের পাঁচিল ঘেঁষে দেওয়া হয়েছে টিন।রাতের অন্ধকারে ও সকালে সাদা বালি এনে ফেলা হচ্ছে এই টিনের ঘেরা অংশের পুকুরে। এই ভাবে পুকুর ভরাট কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বারুইপুরের হরিহরপুর পঞ্চায়েতের কেয়াতলা এলাকায় চলছে এই বেআইনি কাজ।এই এলাকার বাসিন্দারা বলেন, এর আগেও কল্যাণপুর পঞ্চায়েত এলাকায় পুকুর ভরাট হলেও কোনোও ব্যবস্থা নেওয়া হয়নি। পুকুর ভরাট করেই আবাসন, বালি সিমেন্টের কারখানা গড়ে উঠেছিল। এদিকে, এই প্রসঙ্গে বাড়ির মালিকের কাছে জানতে চাওয়া হলে পরিবারের লোকজন জানিয়েছেন তাঁরা কিছু জানেন না। পাশাপাশি হরিহরপুর পঞ্চায়েতের প্রধান কমল মিত্র বলেন, এটা শালী রেকর্ড জমি। পুকুর ভরাট হচ্ছে না। তবুও খতিয়ে দেখা হবে। রেকর্ডে পুকুর থাকলে বন্ধ করে দেওয়া হবে। পঞ্চায়েত অন্যায় কাজ বরদাস্ত করবে না।

See also  কুলতলিতে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি