আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাল্যবিবাহ আটকাতে চন্দ্রকোনায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘে উদ্যোগে সচেতনতা শিবির।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের স্বামী বিবেকানন্দ সেবা সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো বাল্য বিবাহ সচেতনতা শিবির।

সমাজে প্রচলিত ঘৃণ্য বাল্যবিবাহ প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চন্দ্রকোণার আইনজীবী সমীর কুমার ঘোষ নিজ উদ্যোগে স্কুল পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত করল বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির।

বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। আইনের শাস্তির বিধান থাকলেও সচেতনতার অভাবে বাল্যবিবাহের ঘটনা একেবারে কম নয়। অপরিণত বয়সে বিয়ের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ভোগের নারীরা।

বিশেষ করে অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণের কারণে নারীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। নানা সমস্যায় ভুগতে হয় নবজাতকদের। বাল্যবিবাহের কারণে বিচ্ছেদ ও মৃত্যুর খবর শোনা যায়। শুধু আইন প্রয়োগ করে বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয়।

সমাজে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্যবিবাহ রোধে একসঙ্গে কাজ করতে হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সমাজে সবাই কে বেশি করে সচেতন করা দরকার। শুধু অল্পবয়সী মেয়েরা নয় অনেক সময় ছেলেরাও বাল্যবিবাহের শিকার হয়। অপরিণত বয়সে সংসারের দায়িত্ব নিতে গিয়ে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত।ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা গড়ে তুলতেই উদ্যোক্তার এই উদ্যোগ। পরিবারের মা মাসি দিদা ঠাকুমাদের মধ্যে এমন সচেতনতা আরো বেশি করে গড়ে তোলার পরামর্শ দেন।বাল্যবিবাহ শুধু সামাজিক সমস্যায় নয়। মেয়েদের স্বাস্থ্যজনিত সমস্যার কথাও তুলে ধরলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা আদালতের সম্মানীয় ময়ুখ মুখার্জী মহাশয়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সম্মানীয় সৌরভহাজরা মহাশয়, সহকারী সেশন জজ ও সিভিল জজ (সিনিয়র ডিভিশন), সম্মানীয় অরিন্দম চক্রবর্তী মহাশয়, এ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রমূখ।

সকলেই বিস্তারিতভাবে বাল্য বিবাহ প্রতিরোধে আইনি ব্যাখ্যা করেন এবং সমাজকে বিশেষ সচেতনতামূলক বার্তা দেন। স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি আইনজীবী সমীরবাবু জানান, বর্তমান সমাজে বাল্য বিবাহ সামাজিক অভিশাপ এবং জ্বলন্ত ব্যাধি। বাল্য বিবাহ প্রতিরোধে সমাজকে সচেতনতার বার্তা দিকে দিকে পৌঁছে দিতে হবে।

See also  বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে এসেও রাজনৈতিক হিংসা ও বহিরাগত প্রসঙ্গ নিয়ে টিপ্পনী করলেন রাজ্যপাল

সমাজে বাল্যবিবাহ রুখতে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেককে এগিয়ে আসতে হবে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি