আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আরামবাগের মুকুটে আরও এক পালক, দশম স্থানে সর্বজিৎ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় আরামবাগ হাই স্কুলের জয়জয়কার। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম। আরামবাগ হাই স্কুলের ছাত্র সর্বজিৎ সাহা ৪৮৮ নম্বর পেয়ে রাজ্যের দশম স্থান অধিকার করেছে। সর্বজিতের বাড়ি কুমারগঞ্জ অঞ্চলের পুন্ডহিত গ্রামে।


এই সাফল্যের খবর পৌঁছতেই খুশির হাওয়া কুমারগঞ্জের পুন্ডহিত গ্রামে। সর্বজিতের বাড়িতে শুরু হয় উৎসবের আমেজ। এদিন সর্বজিৎকে সংবর্ধনা জানাতে তার বাড়িতে আসেন কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অঞ্জন কুমার ঘোষ। তিনি সর্বজিতের এই সাফল্যে তাকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সর্বজিতের এই কৃতিত্বে খুশি তার পরিবার ও এলাকার মানুষজন।

See also  ছুটি উপভোগ করতে ২৩ জানুয়ারির বদলে ২২ জানুয়ারি নেতাজীর জন্মদিনপালন করে জনরোষের মুখে পড়লেন শিক্ষকরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি