আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে সচেতনতা মূলক অনুষ্ঠান মথুরাপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর: ডায়মন্ড হারবার” মাই ভারতে” এর সহযোগিতায় মথুরাপুর ২ নং নম্বর ব্লকের সিংহের চক পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে শুক্রবার জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় দুইশত মানুষজন।এদিন সকাল ৯ টায় সমিতির প্রাঙ্গণ থেকে কাশীনগর হয়ে কৌতলা পর্যন্ত শোভাযাত্রা সংগঠিত হয় ।

এলাকার নতুন ভোটাররা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেনঅনুষ্ঠানের নুতন ভোটারদের সচেতন করতে মূল্যবান বক্তব্য রাখেন শিক্ষক প্রসেনজিৎ প্রামানিক,সিংহের চক পল্লী উন্নয়ন সমিতির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী,প্রাক্তন শিক্ষক নিরঞ্জন চক্রবর্তী, সমাজসেবী হরিদাস হালদার সহ আরো অনেকে।প্রতিবছর ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়।

ভারতবর্ষে ” মাই ভারতের ” সহযোগিতায় বিভিন্ন রাজ্যে এই দিনটি পালন করা হচ্ছে। নুতন ভোটারদের সচেতন করা। প্রত্যেকটি ভোটার যাতে ভোটে অংশগ্রহণ করে এই ব্যাপারে সচেতন করা। ভোট দেওয়া গণতন্ত্র পদ্ধতি। ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে ২০১১ সালে ২৫শে জানুয়ারি প্রথম ভোটার দিবস পালন করা হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করা যাহাতে আরো বেশি করে তরুন রাজনীতিতে অংশ গ্রহণ করতে পারে। জাতীয় ভোটার দিবস তালিকাভুক্ত করা, ভোটাধিকার প্রয়োগে ব্যাপারে উৎসাহিত করা, বিশেষ করে তরুণ এবং নুতন তরুন ভোটারদের অংশ গ্রহণ করার গুরুত্ব ভূমিকা পালন করে চলেছে। এইদিন প্রথমবার ভোটার হওয়া নাগরিকদের সম্মান জানানো হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

See also  বর্ধমান আরামবাগ রুটে তেলিপুকুর এলাকা থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তায় যানজটের সমস্যা নিয়ে বৈঠক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি