আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘উন্নয়নের পাঁচালি’র পর এবার ‘উন্নয়নের সংলাপ’—দ্বিতীয় কর্মসূচির ঘোষণা অভিষেকের, উন্নয়নেই তৃণমূলের ফোকাস

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে নতুন সংযোজন। ‘উন্নয়নের পাঁচালি’র সাফল্যের পর এবার দলের দ্বিতীয় কর্মসূচি হিসেবে ‘উন্নয়নের সংলাপ’-এর ঘোষণা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংলাপই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

এই প্রসঙ্গে বিশিষ্ট শিক্ষক তথা তৃণমূল কংগ্রেস নেতা অনাবিল ইসলাম বলেন, “মা-মাটি-মানুষের সরকার মানেই উন্নয়ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নের ধারাবাহিকতা তৈরি হয়েছে, ‘উন্নয়নের সংলাপ’ তারই বাস্তব প্রতিফলন। মানুষের সঙ্গে কথা বলেই উন্নয়নের রূপরেখা তৈরি করাই তৃণমূল কংগ্রেসের রাজনীতি।”

তাঁর আরও দাবি, বিরোধীদের অপপ্রচারকে উপেক্ষা করে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজই মানুষের আস্থা অর্জনের মূল হাতিয়ার। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো থেকে শুরু করে সামাজিক সুরক্ষা—সব ক্ষেত্রেই রাজ্য সরকারের সাফল্য তুলে ধরতেই এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত রাজনৈতিক মহলের। ‘উন্নয়নের সংলাপ’-এর মাধ্যমে আগামী দিনে তৃণমূল কংগ্রেস মানুষের দরজায় পৌঁছে উন্নয়নের বার্তা আরও জোরালোভাবে তুলে ধরবে বলেই দলীয় সূত্রে ইঙ্গিত।

See also  বাংলার ভোটারদের ভোটের অধিকার রক্ষার্থে বি এল টু দের প্রশিক্ষন শিবির হয়ে গেল জয়নগরে বিধায়কের উপস্থিতিতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি