আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দ্রুতগতির কন্টেনারের ধাক্কায় প্রাণ গেল মধ্যবয়সি এক ব্যক্তির, চাঞ্চল্য মেমারি রোডে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দ্রুতগতির কন্টেনারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত সতগেছিয়া এলাকায়।
মঙ্গলবার সতগেছিয়া–মেমারি রোডে বাজার করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুশীল কুমার শর্মা (৫৫)। তিনি স্থানীয় একটি স্টোরে কাজ করতেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগতির কন্টেনার তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ তাঁকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

তবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

See also  পরিবেশ দূষণ রোধে দেশজুড়ে ১০,০০০ গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে 'ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া'

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি