২৮ জানুয়ারি ২০২৬, সিঙ্গুরের শুভ মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার কল্যাণে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের বহু প্রান্তিক পরিবার উপকৃত হচ্ছেন।
প্রথম পর্যায়ে পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যেই ৭৯,১০৩টি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে। এই পর্যায়ে সরকারের মোট ব্যয় হয়েছে ৯৪৯.২৩৬ কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে ৩২৪.০৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে ৫৪,০১৩ জন উপভোক্তার অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও পূর্ব বর্ধমান জেলা জুড়ে মোট ২০২ জন উপভোক্তাকে কৃষিজ জমির পাট্টা প্রদান করা হয়েছে, যা ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের জীবনে নতুন আশার আলো দেখাচ্ছে।
এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শাসকের কনফারেন্স রুমে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হয়, যেখানে জেলা প্রশাসনের আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার একটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করা হয়,উদ্বোধন করেন জেলাশাসক আয়েশা রানী এ।








