আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

SIR হিয়ারিংয়ের নামে হয়রানির অভিযোগে কার্জন গেটে গণ ডেপুটেশন, জমিয়েত উলেমা-হিন্দের উদ্যোগে প্রতিবাদ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

SIR-এর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সোমবার কার্জন গেটে গণ ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়েত উলেমা-হিন্দের নির্দেশে এবং পূর্ব বর্ধমান জেলা জমিয়েত উলেমার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বর্ধমান স্টেশন থেকে একটি মিছিল কার্জন গেটের দিকে অগ্রসর হয়।

কার্জন গেটের জেনারেটরের সামনে বড় ব্যারিকেড করে বিক্ষোভকারীরা অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরবর্তীতে সাত থেকে আটজনের একটি প্রতিনিধি দল প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দেন। অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) শ্রী প্রতীক সিংহ ডেপুটেশন গ্রহণ করেন।

বিক্ষোভকারীদের দাবি, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে SIR-এর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে অযথা ডেকে এনে হয়রানি করা হচ্ছে। এই প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে গণ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। প্রশাসনের কাছে অবিলম্বে এই হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়েছে।

See also  মারধোরের পর মুখে বিষ ঢেলে দিয়ে সৎ মাকে খুনের দায়ে গ্রেপ্তার ছেলে ও বৌমা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি