আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ক্যারাটে প্রশিক্ষণ ও পরীক্ষা শিবির হয়ে গেল জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখে রাখা দরকার। আর সেই তাগিদে ক্যারাটে প্রশিক্ষন নিতে এখন বহু মেয়েরা এগিয়ে আসছে।আর রবিবার জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস হাই স্কুলে একদিনের ক্যারাটে প্রশিক্ষণের ওপরে পরীক্ষা হয়ে গেল আলোর দিশারীর সহায়তায় ইন্ডিয়া সিটো রায়ো সটোকান স্পোর্টস ক্যারাটে ডো এসোসিয়েশনের উদ্যোগে।এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার,জয়নগর উওর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ,জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস হাই স্কুলের পরিচলন সমিতির সভাপতি স্মরণজিৎ চ্যাটার্জী,আয়োজক সংস্থার সভাপতি শিহান সমীর সরদার সহ আরো অনেকে।

এদিন সকালে ক্যারাটের ছাত্র ছাএীদের নিয়ে জয়নগর মজিলপুর টাউন এলাকায় সচেতনতা মূলক পদযাত্রা বের হয়।এর পরে ক্যারাটের একাধিক কার্যক্রমের প্রদর্শনী ও প্রশিক্ষণ দেওয়া হয়।এদিন দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫০ জন ছাত্র ছাএীরা এই ক্যারাটের বার্ষিক পরীক্ষায় অংশ নেন এবং তাদের প্রশিক্ষণের অংশ তুলে ধরলেন। এব্যাপারে এদিন আয়োজক সংস্থার সভাপতি শিহান সমীর সরদার বলেন,বর্তমান সময়ে নিজেদের আত্মরক্ষা নিজেদের করতে হবে। আর সেই জন্য ক্যারাটে শিখে রাখা দরকার আছে। আর বর্তমান সময়ে বহু অভিভাবক তাদের ছেলে মেয়েদের এই ক্যারাটে শেখাতে এগিয়ে নিয়ে আসছে।আর তারা এই প্রশিক্ষনের মধ্যে দিয়ে নিজেদের আত্মরক্ষা নিজেরা করতে পারছে।এদিন গরীব অসহায় মানুষদের হাতে কম্বল ও তুলে দেওয়া হয়।

See also  গাছে একই দড়িতে ফাঁস লাগিয়ের যুগলের মৃত্যু পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি