আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঘাট ষষ্ঠী পূজা পালিত হলো রায়নায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( রায়না ) :- ষষ্ঠীদেবী বা ষষ্ঠীঠাকুর হলেন বঙ্গীয় ও বহির বঙ্গীয় সনাতন হিন্দু ধর্মাবলম্বী এক পৌরাণিক দেবী। ইনি মূলতঃ সন্তানদাত্রী ও তাহার রক্ষাকর্ত্রী দেবী। ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তে চাপড়া ষষ্ঠী বা ঘাট ষষ্ঠী পূজা পালিত হয়। সন্তান-সন্ততিদের মঙ্গল কামনার্থে পূজা করা হয়ে থাকে।

বিশ্বাস করা হয়, পূত্রবতি মহিলারা এই ষষ্ঠী পালন করলে তাদের সন্তান শোক পালন করতে হয় না। সারা রাজ্য জুড়ে ঘাট ষষ্ঠী ব্রত পালনের পাশাপাশি দক্ষিণ দামোদর এলাকাতেও পালিত হচ্ছে ঘাট ষষ্ঠী পূজা।

রায়না এক নম্বর ব্লকের উজিরহাটি গ্রামে ঘাট ষষ্ঠী পূজা দিতে পুকুর পারে এসে উপস্থিত হয়েছেন মায়েরা। এই পুজোর অন্যতম উপকরণ হলো ঝিঙ্গে এবং কলাই ভিজে। একইসঙ্গে দেওয়া হয় রকমারি সব ফলমূল। এই ঘাট ষষ্ঠী পূজার দিন ধরেই দুর্গাপূজার ষষ্ঠী আসে বলে জানালেন গ্রাম বাসীরা।

See also  গলায় ফাঁস লাগানো অবস্থায় নিখোঁজ যুবকের মৃতদেহ মিললো জঙ্গলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি