আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভারতীয় সেনার একাধিক ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং সহ উত্তরবঙ্গের মোট ৮টি জেলাতে সেনাবাহিনীর তরফে ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে কয়েকশো কর্মী। যোগ্যপ্রার্থীরা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।শরীর-স্বাস্থ্যের ওপর বিচার করেই বাছাই করা হবে প্রার্থী। আবেদনের শেষ দিন ৬ই নভেম্বর।
যদিও এই র‍্যালিতে অংশগ্রহনের সুযোগ পাবে শুধুমাত্র ছেলেরা।
নিয়োগকারী সংস্থাঃ ভারতীয় সেনা-বাহিনী।
পদঃ ফার্মাসিস্ট।
নিয়োগকারী স্থানঃ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং।
আবেদনের মাধ্যমঃ অফিশিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in লিঙ্কের মাধ্যমে আবেদন করুন।
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম ক্লাস ১২-এ সায়েন্স থাকতে হবে।
বয়স সীমাঃ বয়সের সীমা হতে হবে ১৯ থেকে ২৫ বছর।
নিয়োগ পদ্ধতিঃ  দৈহিক স্বাস্থ্যের ওপর নির্ভর করে নির্বাচিত হবে। হাইট হতে হবে ১৬৯ সেমি। ছাতি হবে ৭৭ ও ফুলিয়ে ছাতি হতে হবে ৮৬। এছাড়াও মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়।  

ডকুমেন্টশনের জন্য প্রয়োজনীয় তথ্যঃ

১. প্রয়োজনীয় নথি যেমন, আধার কার্ড, ভোটার কার্ডের আসল ও দুটো জেরক্স কপি।
২. প্রার্থীর অ্যাডমিড কার্ড ও দুটি জেরক্স কপি।
৩. স্ট্যাম্প সাইজ ২০ কপি কালার ফটো।
৪. স্কুল-কলেজ থেকে অ্যাটেস্টেড করা ক্যারেক্টর সার্টিফিকেটড।
৫. ব্যাঙ্কের পাস-বুকের প্রথম পেজের জেরক্স।        


See also  বর্ধমান পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি